“চিরযুবা তুই যে চিরজীবি, জীর্ণ জরা ঝরিয়ে দিয়ে, প্রাণ অফুরান ছড়িয়ে দেদার দিবি” এই শ্লোগানে ঠাকুরগাঁও জেলায় যুব উৎসব অনুষ্ঠিত হয়।

সোমবার সকালে ইএসডিও’র প্রধান কার্যালয়ে উৎসবের উদ্বোধন করা হয়।

বেসরকারী উন্নয়ন সংস্থা ইএসডিও’র আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে বক্তব্য দেন উদ্বোধক সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম কিবরিয়া মন্ডল, প্রধান অতিথি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দিনাজপুর অঞ্চলের উপ পরিচালক মো: আখতারুজ্জামান, গেষ্ট অব অনার ইকো কলেজের অধ্যক্ষ সেলিমা আখতার। পরে লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘরে যুব অধিবেশনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক জুয়েল আহমেদ সরকার, ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন, দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোডের চেয়ারম্যান প্রফেসুর মো: আবু বকর সিদ্দিক, মানুষের জন্য ফাউন্ডেশনের কর্মসূচী সমন্বয়কারী খন্দকার রেজওয়ানুল করিম প্রমুখ।

বিকেলে তরুন চেঞ্জমেকার সম্মাননা প্রদান শেষে সমাপনী অনুষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হওয়ার কথা রয়েছে। যুব উৎসবে জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।