ক’দিন ধরেই কুষ্টিয়ার তীব্র শৈত্যপ্রবাহ ও শীত নেমে এসেছে। অসহায় ছিন্নমূল মানুষগুলো প্রচন্ড শীতে কাঁপছে। এ সকল দুস্থ অসহায় মানুষের পাশে ঘুরে দাঁড়িয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। তারই ধারাবাহিকতায় কুষ্টিয়ার খোকসা উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা শনিবার বিকেলে উপজেলা কালীবাড়িতে খোকসা উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার ৩০ জন প্রতিবন্ধিদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করলেন।

এ সময় প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আসলাম হোসেন, সভাপতি ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অফিসের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

২০১৩ সালে ৪৯৫ জন প্রতিবন্ধীদের নিয়ে ‘খোকসা উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থা’ নামে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। নানা চড়াই-উৎরাই পেরিয়ে সংগঠনটি এখনো ভাড়াবাসায় উপজেলার প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন হস্তশিল্প সহ নিজ যোগ্যতাসম্পন্ন কাজে নিয়জিত আছেন।
সমাজের এ সকল পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে উক্ত সংস্থাটি বরাবরই সরকারি বিভিন্ন সংস্থা ও বিত্তবানদের কাছে হাত পেতে থাকেন। তারই অংশ হিসেবে তীব্র শীত থেকে বাঁচার জন্য অস্বচ্ছল প্রতিবন্ধীদের মাঝে কম্বল চেয়েছিলেন’ সংস্থার কর্মকর্তারা।

উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে প্রায় শতাধিক অসচ্ছল দুস্থ প্রতিবন্ধীরা কালিবাড়ি প্রতিবন্ধী অফিসে তারা কম্বল নিতে আসে। এদের মধ্য থেকে যারা বেশি অসহায়-দুস্থ এমন ৩০ জনকে গতকাল শনিবার কম্বল প্রদান করেন উপজেলা নির্বাহি অফিসার মৌসুমী জেরীন কান্তা।

এসময় উপজেলা নির্বাহি অফিসার তিনি বলেন, প্রতিবন্ধীদের জন্য বর্তমান সরকারের পর্যাপ্ত প্রশিক্ষণ ও দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে সুযোগ-সুবিধা প্রদান করেছেন। নিজেদের সামর্থ্য মোতাবেক প্রতিটা প্রতিবন্ধীকে জনসম্পদে পরিণত করতে সরকার জোর তদবির চালিয়ে যাচ্ছেন। সে লক্ষে আপনারা পর্যাক্রমে সকল প্রতিবন্ধী সক্ষমতা অর্জন করার জন্য সকল সুযোগ সুবিধা পাবেন বলে আশ্বস্ত করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।