সারাদেশে ডেঙ্গু রোগে আক্রান্তদের সহযোগিতা করার জন্য ঝিনাইদহে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সোমবার দুপুরে জেলা ছাত্রলীগ এ কর্মসূচীর আয়োজন করে।

শহরের আইএইচটি চত্বরে এ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ।

এসময় সাধারণ সম্পাদক আব্দুল আওয়ালসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তিনদিন ব্যাপী এ কর্মশলায় ২০ জন ছাত্রলীগ নেতা রক্তদান করেন। পরে ব্লাড ব্যাংকে দানকৃত রক্ত প্রদাণ করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।