জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ জেলা সংবাদদাতা; জেলায় শুরু হয়েছে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর ১০ টাকা কেজি দরে চাল বিক্রি। আজ মঙ্গলবার (০৭ এপ্রিল ২০২০) সকাল থেকে জেলার ৬ টি উপজেলার ৬৭ টি ইউনিয়নে এ চাল বিক্রি শুরু হয়।
জেলা খাদ্য নিয়ন্ত্রক সেখ আনোয়ারুল করিম জানান, আজ মঙ্গলবার (০৭ এপ্রিল ২০২০) থেকে চাল বিক্রি শুরু করার কথা থাকলেও করোনার কারণে গতকাল সোমবার থেকে চাল বিক্রি শুরু হয়েছে।
এ মাসে জেলার ৬৭ টি ইউনিয়নে ১৩০ জন ডিলারের মাধ্যমে তালিকাভুক্ত ৪৩ হাজার ৫’শ ৭৯ জন ১০ টাকা কেজি দরে ৩০ কেজি চাল কিনতে পারবেন।
বুধবার পর্যন্ত চাল বিক্রি অব্যহত থাকবে।
আমাদের বাণী ডট কম/০৭ এপ্রিল ২০২০/পিপিএ
