ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার পৌরসভা আশ্রম পাড়ার শিশু পার্কে মাদকসেবনরত অবস্থায় ১  যুবক আটক করেছে জেলা  মাদক নিয়ন্ত্রণ  অধিদপ্তর।

সোমবার দুপুরে  তাকে আটক করা হয়।
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আল মামুন ও ঠাকুরগাঁও জেলা  মাদক নিয়ন্ত্রণ  অধিদপ্তরের  পরিদর্শকসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পার্কে বসে মাদক সেবনরত  অবস্থায় ঠাকুরগাঁও সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে সোবহান (২০) নামের ঐ যুবককে  আটক করে ।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।