মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও, জেলা সংবাদদাতা; জেলার সদর উপজেলায় হোম কোয়ারেন্টাইন আইন না মানায় বর্ষা শীল (২৭) নামে ভারত ফেরত এক নারীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ রবিবার (২২ মার্চ ২০২০) উপজেলার পৌরসভার শান্তিনগরের ১ নং ওয়ার্ডে ঘুরা ফেরার সময় এই জরিমানা করা হয়।
বারবার বলার পরেও হোম কোয়ারেন্টাইন আইন ভঙ্গ করার এলাকাবাসী ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন কে জানালে তিনি ফোর্স সহ তার বাসায় গেলে তাকে না পেয়ে ফোন করে বাসায় নিয়ে আসেন এবং তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
এসময় তার স্বামীর জিম্মায় বাসায় থাকার নির্দেশ প্রদান করেন।
আমাদের বাণী ডট কম/২২ মার্চ ২০২০/টিএ
