মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা; করোনা সংকট মোকাবিলায় কর্মহীন, শ্রমজীবী ও অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ২১টি ইউনিয়নের ১০ হাজার পরিবারের কাছে ত্রাণ বিতরণ কার্যক্রম হাতে নিয়েছে উপজেলা বিএনপি। ২ মে
আজ শনিবার (০২ মে ২০২০) জেলার সদর উপজেলার শুকানপুখুরী, বালিয়া, দেবীপুর ও বড়গাঁও ইউনিয়নের ৫শ দরিদ্র কর্মহীনদের ত্রাণ বিতরণ করেন উপজেলার বিএনপির নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন লাল, সাধারণ সম্পাদ আব্দুল হামিদ সহ স্থানীয় ইউনিয়ন বিএনপির নেতারা।
আনোয়ার হোসেন লাল জানান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশে করোনা মোকাবিলায় কর্মহীনদের খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। যতদিন পর্যন্ত এই সংকট থাকবে ততদিন বিএনপির নেতা কর্মীরা কর্মহীনদের পাশে থাকবে।
আমাদের বাণী ডট কম/০২ মে ২০২০/পিপিএ
