মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর) ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা; আজ শনিবার (০২ মে ২০২০) বিকাল ৪টায় আনুষ্ঠানিক ভাবে জেলার ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনা জয় করে নিজ বাড়ীতে ফিরে গেল তাজুল। কর্তৃপক্ষ তাকে আবারও ১৪ দিন নিজ বাড়ীতে আইসোলেশনে থাকারও পরামর্শ প্রদান করেছেন।
ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের কাচু শেখের ছেলে মোঃ তাজুল ইসলাম (৩০) দীর্ঘদিন ঢাকার মাধবদী এলাকার গার্মেন্টস কর্মি হিসেবে কাজ করতো। কোভিড-১৯ মহামারী আকার ধারন করলে তিনি ৫ এপ্রিল রংপুরে প্রবেশ করেন।৮এপ্রিল নিজ বাড়ীতে আসলে জ্বর ও কাশিতে আক্রান্ত হন।
ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে, ৯ এপ্রিল তাকে হোম কোয়ারেন্টিনে রাখেন হাসপাতাল কর্তৃপক্ষ্। পরে ১২ এপ্রিল নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে ১৪ইএপ্রিল তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। ওই দিনই রাত ১টায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে নেওয়া হয়। এরপর ১৯, ২৬ ও ২৭ এপ্রিল তার আবারও নমুনা টেষ্ট করা হলে কোভিড-১৯ নেগেটিভ রিপোর্ট আসে। ১৯দিন পর আজ করোনা জয়ী তাজুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ তার বাড়ীতে পৌছে দেয়।
এসময় উপস্হিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোছাঃ শামসুন্নাহার, ডাঃ রাজু মিয়া, ডাঃ সাইফুল ইসলাম, ডাঃ তাসলিমা নাসরিন, ডাঃ ফজিলাতুন্নেছা বর্ণা, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব কুমার রায়।
আমাদের বাণী ডট কম/০২ মে ২০২০/পিপিএ
