ঠাকুরগাঁও জেলায় টার্কি মুরগি পালন করে আকর্ষণীয় লাভ দেয়ার প্রলোভন দেখিয়ে প্রায় ৫০ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে রংধনু ট্রেডার্স এর মালিক- বাবলু রায়, তার স্ত্রী সহ আটক করেছেন ঠাকুরগাঁও ডিবি পুলিশ।
শনিবার দুপুরে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার তাজমহল রোড থেকে তাদের আটক করা হয়।
সন্ধ্যায় ঠাকুরগাঁও পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ডিবি পুলিশের সিনিয়র কর্মকর্তা ওয়াহেদ আলী। আটককৃত রংধনু ট্রেডার্সের মালিকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি। আটককৃতরা হলেন,  ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত ধীরেন্দ্র নাথ রায়ের ছেলে ও রংধনু ট্রেডার্সের মালিক বাবলু রায়(৪৫) এবং তার স্ত্রী মুক্তি রানী(৪০) সহ আটক করেছে ডিবি পুলিশ ।
মামলার তদন্ত কর্মকর্তা এস.আই রবিউল ইসলাম সাংবাদিকদেরকে জানান, আটক বাবলু রায় ঠাকুরগাঁও,দিনাজপুর ও পঞ্চগড় জেলার সাধারণ মানুষকে টার্কি মুরগি পালনে আকর্ষণীয় লাভ দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের টার্কি মুরগি দিয়ে নগদ টাকা হাতিয়ে নেয়। চুক্তি অনুযায়ী মেয়াদ শেষে ঐ সব উদ্যোক্তার পালিত মুরগি নিয়ে কোন ব্যক্তিকে চেক আবার কাউকে সাদা কাগজে রশিদ দিয়ে কোম্পানির চেয়ারম্যান সহ অন্যান্যরা পালিয়ে যায়। পরে উদ্যোক্তারা বিভিন্ন থানায় মামলা করে। দীর্ঘদিন থেকে তাকে খুজা খুজি করতেছিলেন  ডিবি পুলিশ। অবশেষে ২১ সেপ্টেম্বর শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে বাবলু রায় , তার স্ত্রী সহ আটক করেছে ডিবি পুলিশ।
এসময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও ডিবি পুলিশের সিনিয়র সহকারী কর্মকর্তা রুপ কুমার সরকার,এস,আই শামীম,এস,আই নবিউল  , এস,আই ইশা , ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, বিভিন্ন প্রিন্টিং মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।