নিজস্ব সংবাদদাতা: ত্রান দেয়ার নামে ফটোসেশন করে প্রতিবন্ধী শুশীড় শীলের সাথে প্রতারনা করল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাউনটেন্ট অফিসার সালাউদ্দিন মোল্লা। প্রত্যাক্ষদর্শী ও দোকানদারদের সুত্রে জানা যায় যে গত ৯ মে ২০২০ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাউনটেন্ট অফিসার ঢাকা থেকে নিজ বাড়ি চাাঁদপুর জেলার ফরিদগঞ্জের বাসারায় এসে হোম কেয়ারেন্টাইন না মেনে বাড়ির সামনের দোকান ভুঁইয়া ষ্টোরে গিয়ে ত্রান দেয়ার অভিনয় করে। এক পর্যায়ে সালাউদ্দিন মোল্লা শুশীড় শীলকে ত্রান দেয়ার নাম করে ডেকে এনে ফটোসেশনে অংশগ্রহন করে এবং উক্ত ত্রান হিসেবে দেয়া আলুর প্যাকেট দোকানদারকে ফেরত প্রদান করে ।
এতে এলাকার লোকজন তার এমন আচারনে ক্ষিপ্ত হলে সালাউদ্দিন মোল্লা এলাকা ছেড়ে পালিয়ে যায়। এলাকার লোকজন এর প্রতিবাদ জানিয়ে সালাউদ্দিন মোল্লার দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছে।
এ বিষয়ে সালাউদ্দিন মোল্লার সাথে যোগাযোগ করলে তিনি প্রতারনার অভিযোগ অস্বিকার করে বলেন আমার উপর আনিত অভিযোগ সম্পুর্নরুপে মিথ্যা।
আমাদের বাণী
