নিজস্ব সংবাদদাতা, মুন্সীগঞ্জ; জেলায় বেড়েই চলেছে আক্রান্ত ।নতুন করে  দুজন চিকিৎসকসহ নতুন করে আরও ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় জেলায় ২৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪ জন। মারা গেছেন ১১ জন।

আজ সোমবার (১১ মে ২০২০)মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মুন্সীগঞ্জে নতুন শনাক্ত ২৭ জনের ২০ জনই মুন্সীগঞ্জ সদরের। এ নিয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলায় এখন শনাক্ত সংখ্যা ১১৭। সদরের নতুন ২০ জনের মধ্যে দুজন ডাক্তার রয়েছেন। এছাড়া মুন্সীগঞ্জ প্রধান ডাকঘরের চার স্টাফের করোনা শনাক্ত হয়েছে।

শ্রীনগরে একজন ও লৌহজংয়ে ছয়জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চারজনই নার্স। এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সটির পরিসংখ্যান কর্মী পুরুষ (৫২) ও ১৩ বছরের অপর এক কিশোর রয়েছেন। অপর একজন শ্রীনগরের এক পুরুষের (৪০) করোনা শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, সোমবার ৭, ৮ ও ৯ মে পাঠানো নমুনার মধ্যে ২০২ জনের রিপোর্ট এসেছে। এর মধ্যে ২৭ জনের পজিটিভ।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১১ মে ২০২০) তথ্য অনুযায়ী, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও সাত হাজার ২৬৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় সাত হাজার ২০৮টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ২৯ হাজার ৮৬৫টি। নতুন নমুনা পরীক্ষায় আরও এক হাজার ৩৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটি ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৬৯১ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১১ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ২৩৯-এ। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২৫২ জন। সব মিলিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই হাজার ৯০২ জন।

আমাদের বাণী ডট/১১ মে ২০২০/পিবিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।