দিনাজপুর সংবাদদাতা; জেলায়  করোনাভাইরাসের লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, বাসদ ।

আজ শনিবার (২৩ মে২০২০) ২২০ টি পরিবারের মধ্যে  খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।  খাদ্য সামগ্রীর মধ্যে ছিল সেমাই, সূজি, চিনি ও দুধ  ।

এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পার্টির সদস্য সচিব বাসন্তি মালাকার, বাসদের সংগঠক কিবরিয়া হোসেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দিনাজপুর সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক আবু হাসনাত।

নেতৃবৃন্দ সমন্বিত পদক্ষেপের মাধ্যমে করোনা মহামারী রোধে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

আমাদের বাণী ডট কম/২৩ মে ২০২০/ভিপিএ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।