মোঃ আবু তাহের, নরসিংদী জেলা সংবাদদাতা; জেলায় করোনা মোকাবেলায় দৈনিক আয়ের উপর নির্ভরশীল সাধারণ দুস্থদের মধ্য নগদ অর্থ বিতরণ করেছে বে-সরকারী সংস্থা (এনজিও) আরডিআরএস।
আজ শুক্রবার (০৩ এপ্রিল ২০২০) সকালে জেলার সদর উপজেলার পাঁচদোনাস্থ র্স্বপনিগৈর গ্রামের হতদরিদ্রদের মধ্যে ৫শত টাকা করে বিতরণ করা হয়। এনজিওটির রিজিওন্যাল ম্যানেজার মুমিনুল ইসলাম এ অর্থ বিতরণ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন সংস্থার হিসাবরক্ষক এনামুল ইসলাম, দৈনিক সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি আবুল বাশার বাছিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এনজিওটির পক্ষ থেকে জানানো হয় প্রথম দফায় ১০ জনকে নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে, আরো তিনধাপে নগদ অর্থ বিতরণ করা হবে।
আমাদের বাণী ডট কম/০৩এপ্রিল ২০২০/সিসিএ
