শাহীন আলম, দুর্গাপুর  (রাজশাহী) সংবাদদাতা;  জেলার দুর্গাপুর উপজেলায়  দুই শতটি হতদরিদ্র পরিবারের মাঝে নিজস্ব  অর্থায়নে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ব্যবসায়ী জাহাঙ্গীর।
আজ শুক্রবার (০৩ এপ্রিল ২০২০) উপজেলার কিসমতগণ কৈড় ইউনিয়নের ৯টি  ওয়ার্ডে এই নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ  করা হয়।
জাহাঙ্গীর জানান, সাম্প্রতিক সময়ে দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় পুরো দেশে  সাধারণ ছুটি ঘোষণা করা হয়। হতদরিদ্র সাধারণ লোকজনের বাড়ির বাইরে যাওয়াও বন্ধ হয়ে যায়। এ কারণে খাদ্য সংকটে পড়েন সমাজের নিম্ন শ্রেণীর মানুষ গুলো। তাদের দুবেলা-দুমুঠো খাবারের জন্য প্রতি দিনই শ্রম বিক্রি করতে হয়। এসব মানুষের কথা চিন্তা করে শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার কিশমতগণকৈড় ইউনিয়নের বিভিন্ন গ্রামের হতদরিদ্র দুইশত  পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রয়োজনে এ সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন ,সাহাবুদ্দিন, মেম্বার ফজলুর রহমান, জালাল উদ্দীন, মেহের প্রমুখ ।
আমাদের বাণী ডট কম/০৩এপ্রিল ২০২০/সিসিএ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।