মোঃ আবু তাহের, নরসিংদী জেলা সংবাদদাতা; নরসিংদী-২ (পলাশ) আসনের সাবেক এমপি ও বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান কামরুল আশরাফ খান পোটনের অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। কামরুল আশরাফ খান পোটনের পক্ষে নরসিংদী-২ নির্বাচনী এলাকার কর্মহীন প্রতিটি মানুষের ঘরে ঘরে চাল, ডাল, আলু, তেল ও সাবানসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল-মুজাহিদ হোসেন তুষার।
আজ শুক্রবার (০৩ এপ্রিল ২০২০) সকাল থেকে ঘোড়াশাল পৌর এলাকার ফৌজি গ্রাম থেকে খাদ্যসামগ্রী বিতরণের কার্যক্রম শুরু হয়। ব্যাটারিচালিত অটো রিকশা ও ভ্যান গাড়ি দিয়ে উপজেলার কর্মহীন প্রতিটি দরিদ্র মানুষের ঘরে ঘরে এসব খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন নেতাকর্মীরা।
এসময় আল-মুজাহিদ হোসেন তুষার জানান. সাবেক এমপি কামরুল আশরাফ খান পোটনের পৃষ্ঠপোষকতায় করোনা সংকটের শুরু থেকেই জনসাধারণকে সচেতন করতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
এছাড়া সরকারের পাশাপাশি কর্মহীন প্রতিটি দরিদ্র মানুষের পাশে থাকতে ও তাদেরকে ঘরমুখী রাখতে ইতিমধ্যে নির্বাচনী এলাকার ২৫ হাজার দরিদ্র মানুষের জন্য চাল,ডাল, তেল, আলু ও সাবানসহ বিভিন্ন খাদ্যসামগ্রী দেওয়া হচ্ছে। প্রয়োজন সাপেক্ষে তা আরও বাড়ানো হবে এবং দেশের সংকটকাল পর্যন্ত তা অব্যাহত থাকবে। নিবেদক -মোহাম্মদ আবু তাহের,নরসিংদী জেলা প্রতিনিধি।
আমাদের বাণী ডট কম/০৩এপ্রিল ২০২০/সিসিএ
