নরীদের আর্থিক উন্নয়নে দেশ স্বনির্ভর হয়। অবহেলিত নারী সমাজকে আর্থিকভাবে স্বাবলম্বী করায় জাতীয় সমাজের উন্নয়ন হয়েছে। আমি মনে করি সমাজকে পরিবর্তনের এক অনন্য উদাহরণ স্থাপন করেছে এফএইচ এসোসিয়েশন। আবার সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর সকল সদস্য কর্মকর্তা-কর্মচারীকে তারা অভিনন্দন জানান।

বুধবার দুপুরে কুষ্টিয়ার খোকসা উপজেলার এফএইচ অ্যাসোসিয়েশন কতৃক আবার সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি: এর নিকট দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহি অফিসার মৌসুমী জেরীন কান্তা একথা বলেন।

আবার সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের ভবানীপুর বাজার শাখার সভাপতি সুফিয়া খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান খান, এফএইচ এসোসিয়েশন এর পরিচালক সমরেশ নায়েক,মিসেস সমরেশ নায়েক, এফএইচ এসোসিয়েশনের প্রোগ্রাম ডিরেক্টর মো: মিজানুর রহমান, এফএইচ অ্যাসোসিয়েশনের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার রিতা বড়ুয়া, কমিউনিকেশন ম্যানেজার সোফিয়া সুইটি কর্মকার, টিভি রিজিওনাল ম্যানেজার গৌতম চন্দ্র দাস, প্রবাসী কডিনেটর সি ইয়ং কিং, এডুইন মিন্টন কর্মকার,মোছা: ঝরনা খাতুন ও টিম লিডার মানিক রামবারী প্রমুখও।
আবার সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে ২৫২ জন উপকারভোগী দুস্ত নারীসহ প্রায়ই ৯৬১ জন নারী সদস্যরা ভবানীগঞ্জ বাজার সংলগ্ন অফিসে উপস্থিত হয়।

অসহায় এ সকল নারীদের স্বাবলম্বী হওয়ার গল্পের মধ্যেই যেন তৈরি হয় এক মিলনমেলা। নিজেদের সংগৃহীত অর্থের এই বড় অংশ নিজেরাই স্বাবলম্বী হয়েছে সংগঠনের সহযোগিতায় সমাজসেবা অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর ও সমবায় অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় সকল নারী সদস্যরা স্বাবলম্বী হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়। নারীদের নিজেদের স্বাবলম্বী হওয়ার গল্পের মধ্যে নারী শিক্ষা, সেলাই মেশিন চালানো প্রশিক্ষণ, স্বাস্থ্যসম্মত সেনিটারি ল্যাকটিন এবং বিশুদ্ধ পানীয় জলের জন্য টিউবয়েল প্রতিটা বাড়িতে স্থাপনসহ নানা বিধ সামাজিক কার্যক্রমের দায়বদ্ধতাই অ্যাসোসিয়েশন কাজ করেছে উক্ত ভবানীপুর গ্রামের।

পরে উপস্থিত প্রধান অতিথি ও এফএইচ সংগঠনের অফিসের পক্ষ থেকে আবাস সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি: এর এগ্রিমেন্ট হস্তান্তর করা হয়। আবেগঘন পরিবেশের সমিতির সকল নারী সদস্যরা এফএস সংগঠনকে সমবেদনা ও অভিনন্দন জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।