আশরাফুল আলম জালাল, নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা; জেলার নান্দাইলে নতুন করে এক শিশু সহ ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জন।
গতকাল (০১ জুন ২০২০) সোমবার রাতে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল আহাম্মদ নাসেরচারজনের করোনা শনাক্তের তথ্যটি নিশ্চিত করেন।
- আক্রান্তরা হচ্ছে উপজেলার চন্ডিপাশা ইউপির বারুইগ্রাম গ্রামের আড়াই বছরের শিশু, গাঙ্গাইল ইউপির গাঙ্গাইল গ্রামের এক নারী, পৌরশহরের নান্দাইল বাজারের ৪০ বছর বয়সী এক পুরুষ ও শেরপুর গ্রামের ২৫ বছর বয়সী এক যুবক।
এ বিষয়ে আজ মঙ্গলবার নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুর রহিম সুজন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইকবাল আাহম্মেদ নাসের ও নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মনসুর আাহম্মেদ করোনায় আক্রান্ত তিন রোগীর বাড়িকে লকডাউন ঘোষণা করেন।
- উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইকবাল আাহম্মেদ নাসের জানান, দুইদিনে ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৪ জনের নমুনা পাঠানো হয়েছে। যার মধ্যে চারজনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (০২ জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৫২টি ল্যাবের মধ্যে নমুনা সংগ্রহ করেছি ১৪ হাজার ৯৫০টি। নমুনা পরীক্ষা করেছি ১২ হাজার ৭০৪টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩ লাখ ৩৩ হাজার ৭৩টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ২ হাজার ৯১১ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৫২ হাজার ৪৪৫ জন। শনাক্তের হার ২২ দশমিক ৯১ শতাংশ।’২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৫২৩ জন। মোট সুস্থ হয়েছে ১১ হাজার ১২০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৩৭ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৭০৯ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৫ শতাংশ।’
আমাদের বাণী ডট কম/০২ মে ২০২০/সিসিপি
