আশরাফুল আলম জালাল, নান্দাইল, (ময়মনসিংহ) সংবাদদাতা; জেলার নান্দাইলে মোস্তাকিম নামে এক ব্যাক্তির একটি ইজিবাইক গত ৮ জুন উপজেলার বনগ্রাম চৌরাস্তা বাজার থেকে চুরি হয়ে গেছে।মোস্তাকিম উপজেলার খারুয়া ইউনিয়নের হালিউড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে।
মোস্তাকিম জানায়,গত ৬ মাস পূর্বে দারদেনা করে হোসেনপুর উপজেলার গাবরগাও এলাকার জৈনক নাজমুলের নিকট থেকে ৮ জন যাত্রী বহনকারী ব্যাটারি চালিত ইজিবাইক টি এক লক্ষ ছয় হাজার টাকায় ক্রয় করি।
এই ইজিবাইকের উপার্জন দিয়ে বৃদ্ধ বাবা মা,তিন বোন সহ ৬ সদস্যের সংসার চলে ।পাশাপাশি ঋণের কিস্তি পরিশোধ করি।
সে আরও জানায়,গাড়িটি চুরি হয়ে যাওয়ার পর থেকে আমরা অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছি। তিনদিন ধরে হন্য হয়ে খোঁজাখুঁজি করেছি,কোথাও পাইনি। আজ নান্দাইল মডেল থানায় সাধারণ ডাইরি করবো।
মোস্তাকিম স্থানীয় সাংসদ উপজেলা চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান সহ সমাজের দায়িত্বশীল মানুষের সহযোগিতা চায়।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ জানান, আমরা ঘটনা সম্পর্কে অবহিত নই। কেউ যোগাযোগ করলে আইনগত সহযোগিতা করা হবে।
আমাদের বাণী ডট কম/১১ জুন ২০২০/ডিএ
