নারায়ণগঞ্জ সংবাদদাতা; জেলায় গত ২৪ ঘন্টায় মৃত্যু না থাকলেও নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৭ জন। এ নিয়ে না.গঞ্জে মোট মৃত্যু সংখ্যা ৯৩ জন এবং আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৮শ ৩৮ জন।

  •  এদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৩শ ১২ জন। মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১৭ হাজার ৬শ ২১ জনের। আজ বৃহস্পতিবার (১১ জুন ২০২০) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন অফিস।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. ইমতিয়াজ আহমেদ বলেন, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়নকে রেড জোন হিসেবে চিহ্নিত করে লকডাউন ঘোষণা দেওযা হয়েছে। জেলার বিভিন্ন এলাকাকে রেড জোন, ইয়োলো জোন, এবং গ্রিন জোন বিভক্তির পক্রিয়া চলছে বলে জানান এই কর্মকর্তা।

এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১১  জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ১৬ হাজার ১১৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৭৭২টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো চার লাখ ৫৭ হাজার ৩৩২টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ১৮৭ জনের মধ্যে। ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৮ হাজার ৫২ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৭ জন। আগের দিনও সমানসংখ্যক রোগীর মৃত্যু হয়েছিল। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ৪৯ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৪৮ জন। ফলে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ১৬ হাজার ৭৪৮ জন।

আমাদের বাণী ডট কম/১১ জুন ২০২০/ডিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।