নারায়ণগঞ্জ সংবাদদাতা; জেলায় গত ২৪ ঘণ্টায় ৪২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ২১০ জন। এনিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ৪০৭৪ জনে।
- আজ রবিবার (১৪ জুন ২০২০) দুপুরে এ তথ্য জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ।
ডা. ইমতিয়াজ জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৭০ জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। আর এখন পর্যন্ত জেলায় মোট ৪ হাজার ৭৪ জনের ফলাফলে পজিটিভ এসেছে।
- জেলায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত মোট রোগীর সংখ্যা ৪০৭৪ জন (মৃত্যুসহ)। এদের মধ্যে জেলায় মোট ৯৬ জনের মৃত্যু হয়েছে, আর সুস্থ হয়েছেন ১৫৩৮ জন।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৪ জুন ২০২০) তথ্য অনুযায়ী দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১১৭১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৪১ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৭ হাজার ৫২০জনে। গতকাল নমুনা পরীক্ষা করা হয়েছিল ১৬ হাজার ৬৩৮টি আর আজ পরীক্ষা করা হয়েছে ১৪৫০৫ টি। নমুনা পরীক্ষা কমলেও বেড়েছে শনাক্তের সংখ্যা ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯০৩ জন। ফলে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ১৮ হাজার ৩৩১ জন।
আমাদের বাণী ডট কম/১৪জুন ২০২০/ডিএ
