আজ শনিবার (৫ সেপ্টেম্বর) এক শোক বার্তায় রাষ্ট্রপতি নারায়ণগঞ্জের তল্লা বাইতুস সালাহ জামে মসজিদে মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন ও তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। রাষ্ট্রপতি আহতদের আশু আরোগ্য কামনা করেন।

এদিকে, গভীর শোকও প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। তিনি দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা দেয়ার নির্দেশনা দিয়েছেন।

উল্লেখ্য, নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে দগ্ধ আরও ২৬ জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।তিনি আরো জানান, বেশিরভাগের শ্বাসনালীসহ শরীরের ৯০ শতাংশের বেশি পুড়ে গেছে।

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে দগ্ধ, শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে চিকিৎসাধীন ৩৭ জনের মধ্যে শিশু ও মসজিদের মুয়াজ্জিনসহ ১২ জন মারা গেছেন। সকালে হাসপাতালের প্রধান সমন্বয়ক ডা. সামন্তলাল সেন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। এসময় তিনি আরও জানান, বাকিরাও রয়েছেন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।

 

আমাদের বাণী ডট কম/০৫ সেপ্টেম্বর ২০২০/পিপিএম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।