নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ; জেলার সোনারগাঁওয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে এক গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগে অজয় চন্দ্র দাস নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বুধবার (২৫ মার্চ ২০২০) রাতে উপজেলার জামপুরের মরিষটেক এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অজয় চন্দ্র দাস জামপুর ইউনিয়নের মরিষটেক এলাকার নেপাল চন্দ্র দাসের ছেলে। এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে তালতলা ফাঁড়ির ইনচার্জ আহসান উল্লাহ জানান, ধর্ষণের শিকার গার্মেন্টস কর্মী উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর গ্রামের বাসিন্দা। সে জামপুর ইউনিয়নে মরিষটেক এলাকায় র্দীঘদিন ভাড়া বাসা নিয়ে বসবাস করে বিআর স্পিনিং মিলস লিমিটেড নামের এক শিল্প কারখানার একজন শ্রমিক হিসেবে কাজ করেন। সে সুবাদে ধর্ষক অজয় চন্দ্র দাসের সাথে গামের্ন্টস কর্মীর পরিচয় হয়।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান , উভয়ের মধ্যে প্রেমের সর্ম্পক ছিল। বিয়ের প্রলোভন দেখিয়ে এক বছর ধরে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করে আসছিলো। পরে অজয় চন্দ্র দাসকে বিয়ের জন্য চাপ দিলে সে বিয়ে করবে না বলে অস্বীকৃতি জানায়। এ ঘটনায় গতকাল বুধবার (২৫ মার্চ ২০২০) রাতে গামের্ন্টস কর্মী ধর্ষনের অভিযোগে অজয় চন্দ্র দাসকে আসামি করে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেন ওই ধর্ষিতা। পরে মরিষটেক এলাকায় অভিযান চালিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করে পুলিশ।
ওই গামের্ন্টস কর্মীকে ডাক্তারী পরীক্ষার জন্য গতকাল বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত ওই যুবককে দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
আমাদের বাণী ডট কম/২৬ মার্চ ২০২০/টিএ
