নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী; জেলার সুবর্ণচর উপজেলায় নিজের বিয়ের দাওয়াত কার্ড দিতে গিয়ে না ফেরার দেশে চলে গেলেন তাসলিমা আক্তার (২৩) নামে প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকা ।

আজ শনিবার (২২ ফেব্রুয়ারি ২০২০) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ৮ নং মোহাম্মদপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাসলিমা উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কেরামতপুর গ্রামের মৃত নূর রহমানের মেয়ে। সে নোয়াখালী সরকারি কলেজের পড়ালেখার পাশাপাশি সুবর্ণচর উপজেলার দক্ষিণ পূর্ব চর লক্ষী আশ্রয়ণ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।

৮ নং মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ জানান, আগামী বুধবার (২৬ ফেব্রুয়ারি) তাসলিমার বিবাহের দিন ধার্য ছিল। মোটরসাইকেলযোগে মামাতো ভাইয়ের সঙ্গে নিজের বিয়ের দাওয়াত কার্ড নিয়ে পাশের একটি স্কুলে যাচ্ছিলেন। চৌরাস্তা এলাকার একটু সামনে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাসলিমার মৃত্যু হয়। তবে মোটরসাইকেল চালক নিহতের মামাতো ভাই আহত হননি।

এ বিষয়ে চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

আমাদের বাণী ডট কম/২২ ফেব্রুয়ারি ২০২০/নসুনি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।