উজ্জ্বল রায়, নড়াইল জেলা সংবাদদাতা;  নড়াইল আধুনিক সদর হাসপাতালে আইসোলেশনে থাকা কাশি, শ্বাসকষ্ট ও করোনা উপসর্গ নিয়ে প্রতিবন্ধী শিশু বাধন ফকিরের (১৩) মৃত্যু হয়েছে।

আজ রবিবার (১৭ মে ২০২০ ) সকালে তার মৃত্যূ হয়েছে। বাধন ফকির সদরের ভদ্রবিলা ইউনিয়নের পাচুড়িয়া গ্রামের মৃ*ত মিলন ফকিরের ছেলে।

নড়াইল আধুনিক সদর হাসপাতাল সুত্রে জানা যায়, গত ১৪ মে বাধনের কাশি, শ্বাসকষ্ট ও করোনার উপসর্গ দেখা দিলে বাধন ফকিরের মা সন্তানকে সদর হাসপাতালের জ*রুরী বিভাগে নিয়ে আসেন। এসময় বাধনকে আই*সোলেশনে ভর্তি করা হয়। বাধন ফকির সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ রবিবার সকালে তার মৃ*ত্যূ হয়।

নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আ ফ ম মশিউর রহমান বাবু জানান, “মৃ*ত বাধনের করোনা পরীক্ষার জন্য নমূনা সংগ্রহ করা হয়েছে। ফলাফল প্রাপ্তির পর জানা যাবে সে করোনা ভাইরাসে আক্রা*ন্ত ছিল কিনা।

স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৭ মে ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় আট হাজার ১১৪টি  নমুনা পরীক্ষা করে  এক হাজার ২৭৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২২ হাজার ২৬৮ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১৪ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৩২৮ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২৫৬ জন। সবমিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চার হাজার ৩৭৩ জন। মারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, পুরুষ ১৩ জন ও নারী একজন। এদের মধ্যে ঢাকা বিভাগের ৯ জন ও চট্টগ্রাম বিভাগের পাঁচজন। ঢাকা বিভাগের মধ্যে ঢাকা সিটির আছেন পাঁচজন। তাদের বয়স বিশ্লেষণে ১১-২০ বছরের মধ্যে একজন, ৩১-৪০ একজন, ৫১-৬০ তিনজন, ৬১-৭০ তিনজন, ৭১-৮০ তিনজন ও ৮১-৯০ বছরের মধ্যে একজন।

আমাদের বাণী ডট কম/১৭ মে ২০২০/ডিএ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।