কুষ্টিয়া জেলা সংবাদদাতা; জেলার কুমারখালীতে অন্তঃসত্ত্বা এক গৃহবধূ ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এই ঘটনায় কাবিল (২২) নামে এক জন কে আটক করেছে থানা পুলিশ।
গত শুক্রবার (১৫ মে ২০২০) গভীর রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে।
সাদিপুর ইউনিয়নের উত্তর সাদিপুর গ্রামের শাহিন উদ্দিনের ছেলে কাবিল ধর্ষিতার স্বামী সোহেল মল্লিকের সহযোগীতায় এই ঘটনা ঘটিয়েছে বলে ধর্ষিতার বাবা দাবী করেছেন। তিনি এ বিষয়ে বাদি হয়ে কুমারখালী থানায় মামলা দায়ের করেছেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মজিবুর রহমান বলেন, একমাসের অন্তঃস্বত্তা গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছে। থানায় মামলার পর ধর্ষককে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আমাদের বাণী ডট কম/১৭ মে ২০২০/ডিএ
