উজ্জ্বল রায়, নড়াইল জেলা সংবাদদাতা; জেলার রামকৃষ্ণ আশ্রম সড়কে অবস্থিত ডলার বেকারির কারখানা অগ্নিকাণ্ডে ভস্মিভূত হয়েছে। এ ঘটনায় কারখানার চুল্লি, সেডসহ প্রায় ৮-১০ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে।
গতকাল রবিবার (১০মে ২০২০ ) রাত ১২টার দিক এই অগ্নিকাণ্ড ঘটে। পরে নড়াইল ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১২টার দিক আগুন দাউদাউ করে জ্বলতে দেখে। পরে পাড়া-প্রতিবেশীরা ছাদ থেকে পানি নিক্ষেপ করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে নড়াইল ফা*য়ার সার্ভিসের একটি দল এসে প্রায় আধাঘন্টা চেষ্টা করে আ*গুন নিয়ন্ত্রণ করে।
ডলার বেকারির মালিক ডলার বলেন, বিকালে কারখানায় কাজ করে সন্ধ্যায় বাড়ি চলে যাই এবং মিস্ত্রিরাও চলে যায়। রাত সাড়ে বারটার দিক কারখানা সংলগ্ন প্রতিবেশিদের ফোনে জানতে পারি কারখানা আগুন লেগেছে।
তিনি বলেন, তাৎক্ষনিক বাড়ি থেকে এসে দেখি ফা*য়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করেছে ঠিকই তার আগে ময়দা, চিনি বিভিন্ন প্রকার খাদ্য সমগ্রী পুড়ে ছাই হয়ে গেছে এবং কারখানার উপরের টিনের চালা ও চুলার ব্যাপক ক্ষতি হয়েছে। সব মিলিয়ে আগুনে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষ*তি হয়েছে বলে তিনি জানান।
আমাদের বাণী ডট/১১ মে ২০২০/পিবিএ
