মুসলিম শিশুপল্লীর প্রতিষ্ঠাতা ও গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা দানবীর মাজেদার রহমান দুলুর উদ্যোগে সাউথ ইস্ট ব্যাংক এর সৌজন্যে গাইবান্ধা জেলার পলাশবাড়ী সাদুল্যাপুর উপজেলার কয়েক হাজার অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী সেলিনা রহমান ।

আজ বৃহস্পতিবার (০৯ জানুয়ারি ২০২০) সকাল হতে দিনব্যাপী ঢোলভাঙ্গা স্কুল এন্ড কলেজ মাঠে মহাদীপুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান নুরুল আমিন সুজার সভাপতিত্বে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কম্বল বিতরণের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী সেলিনা রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন গাইবান্ধা ৩ পলাশবাড়ী সাদুল্যাপুর আসনের উপ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী গরীবের বন্ধুখ্যাত দানবীর মাজেদার রহমান দুলু তিনি বঙ্গবন্ধু কন্যার নির্দেশে এসময় গরীবের পাশে আছেন ছিলেন আগামী দিনেও যে কোন সহায়তা নিয়ে থাকবেন বলে জানান। তিনি সকলের নিকট বঙ্গবন্ধু কন্যা বিশ্বরতœ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ূকামনা করে দোয়া কামনা করেন।

এ সময় আরো বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী আক্তার ,বেতকাপা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল গণি,মহাদীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ কামাল পলাশ,মহাদীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহিউজ্জামান খোকন, আওয়ামীলীগ নেতা চপলসহ সাদুল্যাপুর ও পলাশবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ।

পরে জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পলাশবাড়ী সাদুল্যাপুর আসনের উপ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী গরীবের বন্ধুখ্যাত দানবীর মাজেদার রহমান দুলু জানান,পলাশবাড়ী সাদুল্যাপুর উপজেলার প্রায় ২০ হাজার অসহায় মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।