বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সদস্য, জাতীয় কবি পরিষদের সভাপতি ও কুষ্টিয়ার কৃতি সন্তান কবি স্থপতি রবিউল হুসাইন স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (০৯ জানুয়ারি, ২০২০) বিকালে সময় কুষ্টিয়া কালেক্টর চত্বর সম্মেলন কক্ষে কবি স্থপতি রবিউল হুসাইন এর এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

কবি স্থপতি রবিউল হুসাইন স্মরণ সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব খন্দকার রাশিদুল হক নবাব, সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়ার কু্ষ্টিয়া প্রেসক্লাব কেপিসি সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক জামিল হাসান খান খোকন, সা্ংগঠনিক সম্পাদক সোহেল রানা, শেখ হাসান বেলাল, ইনডেপেন্ডেট টেলিভিশন জেলা প্রতিনিধি মিলন উল্লাহ, দৈনিক সময়ের দিগন্ত পত্রিকার সম্পাদক নাহিদ হাসান তিতাস, উপস্থিত ছিলেন কুষ্টিয়ার কু্ষ্টিয়া প্রেসক্লাব কেপিসি সদস্য বৃন্দ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।