পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় ঘূর্নিঝড় বুলবুলের কবলে পড়ে বঙ্গোপসাগরে নিখোজ সাত জেলে পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার (০৯ জানুয়ারি, ২০২০) দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে নিখোঁজ প্রত্যেক জেলে পরিবারের সদস্যদের হাতে কুড়ি হাজার টাকা করে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিবুর রহমান।
অর্থ সহায়তা প্রদানকালে লালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস উপস্থিত ছিলেন। এর আগে এসব জেলে পরিবারকে সাবলম্বী করতে সেলাইমেশিন এবং শীত বস্ত্র দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিবুর রহমান বলেন, যেসব পরিবারের উপার্যনক্ষম ব্যক্তি নিখোজ রয়েছে তাদের সন্ধানে প্রশাসন প্রচেস্টা অব্যাহত রেখেছে। পাশাপাশি এসব পরিবারের সাবলম্বীতার জন্য সেলাই মেশিন প্রদান করা হয়েছে। পুজির প্রয়োজনে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, ঘূর্নিঝড় বুলবুলের কবলে পড়ে গভীর বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে নিখোজ হয় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের সিরাজুল, আলমাচ সরদার, আলমাছ হাওলাদার, সোহেল শরীফ, কাওসার খান, মনসুর হাওলাদার, নয়া প্যাদা।
