সবুজ খান, পাংশ (রাজবাড়ী) সংবাদদাতা; জেলার  পাংশা উপজেলায় আসাদুল বারী খান (৪২) নামে এক শিক্ষককে গুলি করে হত্যার ঘটনায় ৬ জনকে আটকে করেছে পুলিশ।

আজ শুক্রবার (১৩ মার্চ ২০২০) ভোর সাড়ে ৬টার উপজেলার কসবামাজাইল ইউনিয়নে সুবর্নকোলা গ্রামে এ ঘটনা ঘটে। সকাল ৯টায় দিকে বারীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার কসবামাজাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র  করে দীর্ঘদিন  ধরে বর্তমান  চেয়ারম্যান মোঃকামরুজ্জামান ও পরাজিত চেয়ারম্যান জর্জ আলী মিয়ার  মধ্যে বিরোধ চলে আসছিল। সরকারী খাস জমি (কোল) দখলকে কেন্দ্র  করে গতকাল  বৃহস্পতিবার দুপুরে দুই পক্ষের মধ্যে মারামারি হয় ও বেশ কিছু বাড়িঘর ভাংচুরও হয়। এই ঘটনায় অন্তত (১৫) জন আহত হয়।

স্থানীয় সুত্রে আরও জানা গেছে, আসাদুল বারী খান নিজ গ্রামে তার অসুস্থ চাচা মোঃ খলিলুর রহমান খানকে দেখে আসার সময় একদল দুর্বৃত্তরা তাকে ধরে নিয়ে গিয়ে পায়ে এবং বুকে গুলি করে হত্যা করে গড়াই নদীর পাড়ে ফেলে রেখে পালিয়ে যায়।

আসাদুল বারী খান পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের সুবর্নকোলা গ্রামের মৃত খোরশেদ খানের ছেলে এবং পার্শ্ববতি কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার সেনগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

এ বিষয়ে নিহত স্কুল শিক্ষকের ভাতিজা সাদ্দাম খান বলেন, স্থানীয় জজ আলী বিশ্বাসের সাথে পূর্ব শত্রুতার জের ধরে জজ আলী বিশ্বাসের লোকজন তাকে হত্যা করেছে।

রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বলেন, আসাদুল বারী খানের হত্যার বিষয়টি জানার পর আমি সেখানে প্রায় ১৫০ জন পুলিশ মোতায়েন করেছি। শোনা যাচ্ছে জজ আলী বিশ্বাস এবং কসবামাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান খান ২ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এমন ঘটনা ঘটতে পারে। অভিযান চালিয়ে হত্যা কান্ডের  সাথে জরিত (৬) জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে  মামলার প্রস্তুতি চলছে।

আমাদের বাণী ডট কম/১৩ মার্চ ২০২০/টিএ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।