আলাউদ্দিন হোসেন,পাবনা জেলা সংবাদদাতা; জেলার আতাইকুলে দিনে দুপুরে প্রকাশ্যে মো. অন্তর হোসেন (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল  সোমবার বিকেলে আতাইকুলা থানার গাঙ্গহাটি গ্রামে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।

নিহত যুবক  আতাইকুলা থানার আতাইকুলা ইউনিয়নের গাঙ্গহাটি মানিকতলা গ্রামের নজরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে আতাইকুলা ও সাঁথিয়া থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

পুলিশ জানায়, সোমবার বিকাল ৪টার দিকে অন্তর বাড়ীর পাশে ঘুরছিল। এ সময় প্রতিপক্ষের সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার দুই হাত বিছিন্ন করে ফেলে রেখে যায়। অন্তরের চিৎকারে পরিবারের লোকজন উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রাজশাহী নেয়ার পথে সে মারা যায়।

এ ব্যাপারে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  নাছিরুল আলম জানান, অন্তর ৪টি মামলার পলাতক আসামী। সে স্থানীয় অস্ত্রধারী সন্ত্রাসী ছিল। তদন্ত সাপেক্ষে হত্যার রহস্য বিস্তারিত জানা যাবে।

আমাদের বাণী ডট কম/০২ মে ২০২০/সিসিপি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।