নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর; জেলার নাজিরপুর উপজেলায় কলেজছাত্রীর মোবাইল আটকে তাকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে রঞ্জন রায় (২৬) নামের এক যুবকের বিরুদ্ধে। বাঁধা দেওয়ায় এ সময় ওই কলেজছাত্রীকে মারধর করা হয়। পরে ওই ছাত্রীকে পুলিশ একটি বাড়ি থেকে উদ্ধার করে।

গতকাল শনিবার (২২ ফেব্রুয়ারি ২০২০) দুপুরে উপজেলার দীর্ঘা ইউনিয়নের ঠুটাখালী গ্রামে ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী কলেজছাত্রী জানান, উপজেলার দীর্ঘা গ্রামের সুকুমার রায়ের পুত্র রঞ্জন রায় গত প্রায় ৪ মাস আগে ওই কলেজছাত্রীর বাড়ি থেকে তার মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। মোবাইলটি দেয়ার কথা বলে শনিবার দুপুরে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। তার বাড়িতে গেলে সে ওই ছাত্রীকে আটকে ধর্ষণের চেষ্টা করে। এতে ওই ছাত্রী রাজী না হলে তাকে মারধর করে ঘরে আটকে রাখা হয়।

সন্ধ্যায় ওই ছাত্রীর মা-বাবাকে ডেকে নিয়ে স্থানীয় সাবেক ইউপি সদস্য খায়রুল কবিরের সহায়তায় জোর করে বিয়ে করতে চায় রঞ্জন রায়। রাতে পুলিশ এ ঘটনা জেনে ওই বাড়ি থেকে ছাত্রীকে উদ্ধার করে।

এ বিষয়ে  নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মো. মুনিরুল ইসলাম মুনির জানান, এ ঘটনায় অভিযুক্ত রঞ্জন রায়কে আসামি করে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আমাদের বাণী ডট কম/২৩ ফেব্রুয়ারি ২০২০/পিবি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।