ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় বিয়ের দাবিতে ৩ দিন ধরে প্রেমিকের বাড়ীতে অনশন করছে এক প্রেমিকা। প্রেমিকার এমন খবর পেয়ে তিন দিন ধরে উধাও প্রেমিক। পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া নাপিতপাড়া এলাকার প্রেমিক মোস্তফা আলীর ছেলে প্রেমিক আলমগীরের বাড়ীতে ৯ অক্টোবর বুধবার ধরে এ অনশনে রয়েছে জেলার সদর উপজেলার ভাওলার হাট পদমপুর গ্রামের পশির উদ্দীনের মেয়ে।

প্রেমিকার বাবা পসিরুদ্দিন অভিযোগ করে বলেন, আমার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে দৈহিক মিলন করে আসছে। ১ বছরেরও বেশি সময় তারা প্রেম করে। কয়েকদিন আগে আমার মেয়ের বিয়ে ঠিক করলে আলমগীর বলে তোমার অন্য জায়গায় বিয়ে হলে আমি আত্মহত্যা করবো। সে এ খবর শুনে তার বাড়িতে বিয়ের জন্য অনশনে নেমেছে। কিন্তু ছেলের পরিবারের লোকজন ছেলেকে কৌশলে লুকিয়ে রেখে এখন হাজির করেছে না। আমি গরিব মানুষ এখন কি করব?

ভোমরাদহ ইউপি চেয়ারম্যান হিটলার হক বলেন, ঘটনার পর থেকেই ছেলেটিকে খুজে পাওয়া যাচ্ছে না। ছেলের অনুস্থিতিতে বিষয়টি সমাধান করা সম্ভব হচ্ছে না।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ ডাব্লিউ এম রায়হান শাহ বলেন, আমি স্থানীয় ইউপি চেয়ারম্যান হিটলার হক বিষয়টি সমাধানের জন্য দায়িত্ব দিয়েছি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।