ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সেনুয়া গ্রামে প্রভাবশালী কয়েকজনের বিরুদ্ধে শ্মশানের জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে । এ বিষয়ে  ২০ অক্টোবর রবিবার রক্ষা কমিটির পক্ষ থেকে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে ।
 পীরগঞ্জ – ঠাকুরগাঁও পাকা রাস্তার কাছে ভেলাতৈড়  ভাঙ্গাপুলের পশ্চিম পাশের তিলিপুকুরের  চারদিকে  শ্মশানের  প্রায় পাঁচ বিঘা   জমি আছে ।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সেনুয়া নাপিতপাড়া ও বেগুন গাও গ্রামের হিন্দু সম্প্রদায়ের মানুষ বাপ-দাদার আমল থেকে এই তিলি পুকুরের পারে মৃত ব্যক্তির ও সৎকার করে আসছেন।  কিন্তু ভেলাতৈড়  সোলেমান আলীর ছেলে সিরাজ উদ্দিন – জহির উদ্দিন – জিয়াউদ্দিন এবং একই গ্রামের মৃত খমিরউদ্দিনের ছেলে দবির উদ্দিন শ্মশানের জমিতে পাকা ঘর বাড়ি তৈরি করেছেন । পুকুরের চারপাশের মাটি কেটে জমির শ্রেণী পরিবর্তন করেছেন । বাধা দিতে গেলে দখলকারীরা হুমকি-ধামকি দিচ্ছেন ।
তিলিপুকুর রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মনোরঞ্জন শীল বলেন, আমাদের চৌদ্দপুরুষের শ্মশান রক্ষার জন্য প্রশাসনের সাহায্য চাই । দখলকারীরা প্রভাবশালী ,আমরা সেখানে গেলে তারা ভয়-ভীতি দেখাচ্ছে । এ ব্যাপারে জানতে ২০ অক্টোবর রবিবার বিকেলে সিরাজ উদ্দিন ও জহির উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে মুঠোফোন বন্ধ পাওয়া যায় ।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ডব্লিউ এম রায়হান শাহ বলেন,  শ্মশানের জমি দখলের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।