চাঁদপুরের  মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের শাখারীপাড়া গ্রামের ডা. মহিউদ্দিন মফিজ (৬০) এর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ৩০মে শাখারীপাড়া সামাজিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

২৯ মে রাত ১১.৩০মিনিটে মরহুম ডা. আফসার উদ্দিনের ছেলে ডা. মহিউদ্দিন মফিজ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়ী শাখারীপাড়ায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে. ১ মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

৩০মে সকাল ১০টায় ঐতিহ্যবাহী ফরাজীকান্দি দরবার শরীফের মসজিদুল ফাতেমা-তুজ-জোহরা মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। নামাজে জানাযায় ইমামতি করেন- পীরজাদা মাওলানা শায়খ মাসউদ আহমাদ আল ওয়েসী রিফায়ী।

জানাযার পূর্বে মরহুম ডা. মহিউদ্দিন মফিজের জীবনাদর্শ তুলে ধরে আলোচনা করেন- ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, মরহুমের ছোট ভাই বিশিষ্ট সমাজসেবক লায়ন ফারুক আহমেদ তিতাস, সমাজসেবক আবদুল গণি তপাদার, মাহবুব আলম মিষ্টার।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।