নিজস্ব সংবাদদাতা, বগুড়া; জেলার নন্দীগ্রামে ডোবা থেকে ফাতেমা খাতুন (১৭) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার (০৬ মে ২০২০) সকাল ১০টার দিকে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের কৈগাড়ী গ্রামের ডোবা ঐ গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।
গতকাল মঙ্গলবার (০৫ মে ২০২০) রাতে ওই গৃহবধূকে হত্যার পর লাশ ওই গ্রামের রমজান আলীর বাড়ির ডোবায় ফেলে রাখা হয়েছে সন্দেহে পুলিশ তার স্বামী আল-আমিনকে (২৫) আটক করেছে। তিনি কৈগাড়ী গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ বগুড়া মর্গে পাঠিয়েছে। আল আমীন পেশায় রাজমিস্ত্রি।
পুলিশ সূত্রে জানা গেছে জানায়, আজ বুধবার সকাল ১০টার দিকে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের কৈগাড়ী গ্রামের ডোবায় একটি লাশ পড়ে আছে খবর পেয়ে পুলিশ তা উদ্ধার করে। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় স্থানীয় লোকজন। নিহত নন্দীগ্রামের ফোকপাল গ্রামের রমজান আলীর মেয়ে। স্বামীকে নিয়ে তিনি বাবার বাড়িতে বসবাস করতো। তার একটি একটি সন্তান রয়েছে।
পুলিশ আরো জানায়, পারিবারিক কলহের জেরে মঙ্গলবার রাতে স্বামী আল আমীন ফাতেমাকে মারপিট করে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির জানান, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে স্বামী আল আমিনকে আটক করা হয়েছে। ফাতেমার গলায় ফাঁসের দাগ রয়েছে।
আমাদের বাণী ডট কম/ ০৬ মে ২০২০/ডিএ
