আগামী ১৪ মার্চ শেষ হবে ইংল্যান্ড সিরিজ। এরপরেই শুরু হবে আয়ারল্যান্ড সিরিজ। সবমিলিয়ে দম ফেলার ফুসরত নেই বাংলাদেশ ক্রিকেট দলের। এ দিকে আসন্ন সিরিজকে সামনে রেখে যে দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড ।
বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড
গত ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ সফরের দল ঘোষণা করেছিল আয়ারল্যান্ড। তবে পাকিস্তান সুপার লিগে (পিএসএলো খেলতে গিয়ে ইনজুরিতে পড়ায় ওয়ানডে স্কোয়াড থেকে ছিটকে গেছেন জশ লিটন। এছাড়া হাঁটুর ইনজুরিতে টি-টোয়েন্টি দল থেকে ছিটকে পড়েছেন কনর ওলফোর্ট।
লিটন ও ওলফার্টের পরিবর্তে বাংলাদেশ সফরে আইরিশদের ওয়ানডে দলে ডাক পেয়েছেন ফিওন হ্যান্ড। একইসঙ্গে টেস্ট স্কোয়াডেও যুক্ত হয়েছেন ২৪ বছর বয়সী অলরাউন্ডার।
ঢাকায় আগামী ৪ এপ্রিল থেকে শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচটি। এই ম্যাচের মাধ্যমে ২০১৯ সালের জুলাইয়ের পর প্রথমবারের মতো টেস্ট ক্রিকেট খেলবে আইরিশ দলটি। দুই দল এই প্রথম টেস্ট ক্রিকেটে মুখোমুখি হচ্ছে।

টেস্ট ছাড়াও বাংলাদেশ সফরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে আয়ারল্যান্ড। এই প্রথম পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে তারা। তিন ফরম্যাটেই দলটির নেতৃত্বে থাকবেন অ্যান্ড্রু ব্যালবির্নি।
এর আগে সর্বশেষ ২০০৮ সালে দ্বিপাক্ষীক ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করেছিল আয়ারল্যান্ড দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হেরেছিল তারা। এছাড়া ২০১১ সালে মিরপুরে ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশের কাছে ২৭ রানে হারে আয়ারল্যান্ড। সিলেটে ওয়ানডে সিরিজ দিয়ে আয়ারল্যান্ডের সফর শুরু হব।
বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ম্যাচের সময়সূচি
ওয়ানডে ম্যাচ-
- ১ম ম্যাচঃ ১৮/০৩/২৩
- ২য় ম্যাচঃ ২০/০৩/২৩
- ৩য় ম্যাচঃ ২৩/০৩/২৩
- ভেন্যুঃ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ।
টি-টোয়েন্টি ম্যাচ-
- ১ম ম্যাচঃ ২৭/০৩/২৩
- ২য় ম্যাচঃ ২৯/০৩/২৩
- ৩য় ম্যাচঃ ৩১ /০৩/২
- ভেন্যুঃ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম
সিলেট ও চট্টগ্রাম পর্ব শেষে ৪ এপ্রিল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচটি। তিন ফরম্যাটেই আয়ারল্যান্ডকে নেতৃত্ব দেবেন অ্যান্ড্রু বালবার্নি।

আয়ারল্যান্ড স্কোয়াড
টেস্ট স্কোয়াড
- অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক)
- মার্ক অ্যাডায়ার
- কুর্টিস ক্যাম্ফার
- মুরে কমিন্স
- জর্জ ডকরেল
- গ্রাহাম হিউম
- ম্যাথু হাম্ফাইরেস
- অ্যান্ড্রু ম্যাকব্রাইন
- ব্যারি ম্যাককার্থি
- জেমস ম্যাককলাম
- পিজে মুর
- হ্যারি টেক্টর
- লরকান টাকার
- বেন হোয়াইট
- ফিওন হ্যান্ড।
টি-টোয়েন্টি স্কোয়াড
- অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক)
- মার্ক অ্যাডায়ার
- রস অ্যাডায়ার
- কুর্টিস ক্যাম্ফার
- গ্যারেথ ডেলানি
- জর্জ ডকরেল
- গ্রাহাম হিউম
- ম্যাথু হাম্ফাইরেস
- ব্যারি ম্যাককার্থি
- পল স্টারলিং
- হ্যারি টেক্টর
- লরকান টাকার
- বেন হোয়াইট
- ক্রেইগ ইয়াং
- ফিওন হ্যান্ড
ওয়ানডে দল
- অ্যান্ড্রু ব্যালবির্নি (অধিনায়ক)
- মার্ক অ্যাডায়ার
- কার্টিস ক্যাম্ফার
- গ্যারেথ ডিলানি
- জর্জ ডকরেল
- স্টিফেন দোহেনি
- গ্রাহাম হুম
- ম্যাথিউ হামফ্রেস
- ফিওন হ্যান্ড
- অ্যান্ড্রু ম্যাকব্রিনি
- ব্যারি ম্যাকক্যার্থি
- পল স্টার্লিং
- হ্যারি টেক্টর
- লরকান টাকার
- বেন হোয়াইট
