ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন তৃতীয় লিঙ্গের সাদিয়া আখতার পিংকী। তিনি পেয়েছেন ১২ হাজার ৮শ’ ৮০ ভোট। তার নিকটতম প্রার্থী রুবিনা খাতুন পেয়েছেন ১২ হাজার ১শ’ ১৯ ভোট।

পিংকী বাংলাদেশের প্রথম তৃতীয় লিঙ্গের ভাইস চেয়ারম্যান। তিনি কোটচাঁদপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ছিলেন।

অপরদিকে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ প্রার্থী শরিফুননেছা মিকি ২৪ হাজার ৪শ’ ৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী বিএনপির আব্দুর রাজ্জাক পেয়েছেন ৩ হাজার ৫শ’ ৫২ ভোট। তিনি অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন করেছিলেন।

এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত ফারুক হোসেন রিয়াজ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার রোকনুজ্জামান জানান, এ নির্বাচনে মোট ভোট পড়েছে শতকরা ২৭ ভাগ। উপজেলায় ইভিএম-এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।