সুজন ভট্টাচার্য্য, ব্যুরো প্রধান চট্টগ্রাম; এতদিন ব্যাক্তিগত ভাবে অনেকটা অগোচরে করোনাভাইরাস এর প্রাদূর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষ দের সাহায্য সহযোগীতা করে আসছিলেন পৌর স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক  ফারুক আহম্মেদ ফাহিম।

পরে জেলা স্বেচ্ছাসেবকলীগের নির্দেশনায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি- এর অনুপ্রেরণায় ফারুক আহম্মেদ এর নেতৃত্বে পৌর স্বেচ্ছাসেবকলীগের সকল নেতাকর্মী দের সাথে নিয়ে আজ থেকে বড় পরিসরে নিম্ম বিত্ত ও কর্মহীন হয়ে গৃহবন্দি অসহায় হয়ে পড়া মানুষ কে উপহার হিসেবে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণে কাজ শুরু করেছে পৌর স্বেচ্ছাসেবকলীগ।

এছাড়া ও বান্দরবান পৌরসভার মধ্যবিত্ত পরিবারের মানুষের কথা চিন্তা করে চালু করা হয়েছে ২৪ ঘন্টার হেল্প লাইন সেন্টার।

এই বিষয়ে ফারুক আহম্মেদ ফাহিম জানান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাদেক হোসেন চৌধুরীর নির্দশনায় বৈশিক এই মহামারি করোনাভাইরাস এর প্রাদূর্ভাবে জর্জরিত মানুষের বাড়িতে গিয়ে উপহার সামগ্রী পৌছেঁ দিতে আমরা পুরোপুরিভাবে প্রস্তত।

তিনি আরো বলেন পৌর এলাকার একটি মানুষ ও যাতে অভুক্ত না থাকে সেই বিষয়টি মাথায় রেখে দীর্ঘ একটা সময় নিয়ে প্রকৃত গরীব ও অসহায় মানুষের নির্ভুল একটি তালিকা প্রণয়নের কাজ করেছি।তাই আমাদের উপহার সামগ্রী গুলো মানুষের কাছে তুলে দিতে একটু বেশী সময় লেগেছে।এছাড়া ও মধ্যবিত্ত যে সমস্ত মানুষ ক্যামেরায় ছবি তুলে ফেলার ভয়ে, পরিচয় প্রকাশিত হয়ে যাবার আতংকে শতকষ্টের মাঝে থাকা সত্তে ও উপহার সামগ্রী নিতে অনাগ্রহী ছিলো আমরা তাদের আশস্ত করতে আপ্রাণ চেষ্টা করেছি।

মধ্যবিত্তদের নাম সাধারণত সরকারী ত্রাণ সামগ্রী বিতরণের তালিকায় থাকেনা।আর আত্মসম্মানবোধ এর দিক বিবেচনায় তারা কারো কাছে থেকে কিছু চাইতে ও পারেন না।

তাদের জন্য পৌর সেচ্ছাসেবক লীগের উদ্দ্যেগে খোলা হয়েছে হেল্প লাইন।যে কোনো মধ্যবিত্ত পরিবার, ফারুক আহমেদ ফাহিম- ০১৮২০৪২১৪৮১, মোঃ আব্দুর রশীদ- ০১৮৩৩৪১৯৩৪৮,রাইহান খান- ০১৮২০৪৩২০৫৯,আল মিজান- ০১৬৭০৮৮৮৬৬৭ এই নাম্বার গুলোতে যোগাযোগ করে সাহায্য গ্রহণ করতে পারবেন।স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মীরা খুব গোপনীয়তা বজায় রেখে সাবধানতার সাথে আপনাদের বাড়িতে উপহার সামগ্রী পৌছেঁ দেবে বলে ও কথা দেন স্বেচ্ছাসেবকলীগের এই নেতা।

সব শেষে তিনি বলেন আপনারা বাসায় থাকুন আমরা আপনাদের বাড়িতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী উপহার হিসেবে পৌছেঁ দিতে দিনরাত জেগে আছি।

আমাদের বাণী ডট কম/০৫ এপ্রিল ২০২০/সিভি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।