সুজন ভট্টাচার্য্য, ব্যুরো চীফ চট্টগ্রাম; বান্দরবানের জামছড়ি মুখ পাড়ায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বাচানু মারমা(৬০) গুলিবিদ্ধ হয়ে নিহত ও বাগখই মারমা( ৬৩) গুলির শব্দে স্ট্রোক করে মারা গেছেন।
শনিবার (২২ ফেব্রুয়ারি ২০২০) সন্ধা ৭ টার দিকে জামছড়ি মুখ পাড়া বাজারের একটি দোকানে অতর্কিত এসে এলোপাথাড়ি গুলিবর্ষণ করতে থাকে অজ্ঞাত সশস্ত্র সন্ত্রাসী দের একটি দল।
ঘটনাস্হলেই গুলিবিদ্ধ হয়ে নিহত হন ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি বাচানু মারমা। প্রচন্ড গুলির শব্দে স্ট্রোক করে মারা যান বাগখাই মারমা। এই সময় ৫ জন আহত হন।
এই ঘটনায় আহতরা হলেন,কং ক্য চিং মারমা,ক্য প্রু মং মারমা,আদুসে মারমা,উ চ থোয়াই মারমা (সাবেক মেম্বার) ও হ্লা মং চিং মারমা।
পরে পুলিশ ঘটনাস্হলে গিয়ে নিহত দের লাশ উদ্ধার করে এবং আহত দের দ্রুত বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসে। তবে ঘটনাস্হল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। এখন পর্যন্ত এই ঘটনার দায় কোন সংঘটন দায় স্বীকার করেনি।
এই বিষয়ে বান্দরবান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশে এই ঘটনার পেছনের হোতাদের খুঁজে বের করতে অতিদ্রুত ব্যবস্হা নেওয়া হবে।তবে এই ঘটনায় কারা জড়িত থাকতে পারে সেটি তদন্ত না করে বলা সঠিক হবে না বলে জানান তিনি।
এই ঘটনায় পুরো এলাকাজুড়ে আতংক বিরাজ করছে।গ্রামের নিরীহ মানুষজন গ্রামে থাকতে ভয় পাচ্ছে বলে এই প্রতিনিধি কে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক জামছড়ি মুখ এলাকার এক বাসিন্দা।
আমাদের বাণী ডট কম/২৩ ফেব্রুয়ারি ২০২০/টিএ
