জেলার বালিয়াডাঙ্গী উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একশো বছর পূর্তি উৎযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। ৮ জুন শনিবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলাল আকতারের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ও জেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মো: দবিরুল ইসলাম, বিশেষ অতিথি বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন সরকারি শহীদ আকবর আলী মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আলী, নব নির্বাচিত তরুণ নক্ষত্র উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল ইসলাম, জেলা সংসদ কমিটির সদস্য মইনুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষকগণ। সভায় প্রধান শিক্ষক জিল্লুর রহমান ও সোহেল রানাসহ শিক্ষকবৃন্দ একশো বছর পুর্তিতে বিভিন্ন আয়োজনের বিষয়ে মতামত তুলে ধরেন।
লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ক্ষুদ্র ইতিহাঁস :- শিক্ষার আলো ছড়িয়ে দিতে জমিদার শ্যামা প্রসাদ নিজে ৮৪ শতক জমির উপর স্কুলের নির্মান কাজ শুরু করেন। বাঁশের বাতা দিয়ে বেড়া ও টিনের ছাউনি দিয়ে তিনটি রুম তৈরি করেন। দুটি রুম ছেলে মেয়েদের ক্লাসের জন্য ও একটি শিক্ষক দের অফিস রুম। ১৯২০ সালের এই বিদ্যালয়টি এম,ই স্কুল হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। সেকালের সিংহ ভাগ মানুষ পড়ালেখা কি মাধ্যমিক স্কুলে পড়াশোনা করা দরকার তা জানতো না। শ্যাম প্রসাদ নিজে বাড়ি বাড়ি গিয়ে পিতা মাতা দের বুঝিয়ে বুঝিয়ে বাচ্চাদের পড়ালেখা করার জন্য, স্কুলে আসার জন্য রাজি করাতেন। দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে গড়ে তুলেছেন এই পাঠশালা। কোথায় শিক্ষিত মানুষ আছে তিনি তা ছুটে গেছেন, স্কুল নির্মাণ করলেই তো হবেনা,,এতে ভাল শিক্ষকের প্রয়োজন।
ছেলেমেয়ের শিক্ষাদানের জন্য, শিক্ষিত আদর্শ শিক্ষক ঠিক করেন। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর বিদ্যালয়টি পরিবর্তন সাধন হয় ক্রমশ ১৯৬০ সালে বিদ্যালয়টি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। ১৯৬১ সাল হতে প্রথম এস,এস,এসি পরীক্ষা শুরু হয়। জমিদার রাম প্রসাদ একাই বিদ্যালয় গড়ার যোদ্ধা ছিলেন না,তাঁর উৎসাহ উদ্যোগে এগিয়ে আসেন, – জনাব ওসমান গণি, ডাঃ ইদ্রিস আলী, বাবু ভবানি চরন,বাবু ভবেশ চন্দ্র,ডাঃ দেরেম আলী, জনাম তমিজ উদ্দিন আহমেদ ও নাজমুক হক সাহেবের সহযোগিতায় মাধ্যমিক স্কুল প্রতিষ্ঠা করতে সফল হোন। এই স্কুলে অসংখ্য ছাত্র ছাত্রী বহু দুর থেকে এসে শিক্ষালাভ করে,, এই কারণে স্কুলটির নামকরণ করা হয় লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়।
স্কুলের বর্ত্তমান অবস্থা : স্কুলটি বর্তমানে দ্বিতল ভবন বিশিষ্ট-প্রধান শিক্ষক, ও লাইব্রেরি কক্ষ সহ ২৫ টি কক্ষ পরিপূর্ণ পাকা, এ ছাড়া দূর দূরান্তের শিক্ষার্থীদের থাকার সুবিধার্থে ৫ টি কক্ষ ছাত্রবাস হিসেবে নির্মান করা হয়। মোট ছাত্র ছাত্রী সংখ্যা :- এই স্কুলের ষষ্ঠ হতে দশম শ্রেণী পর্যন্ত ১৩শ। প্রতি বছর অষ্টম শ্রেণী থেকে ৫-৭ জন শিক্ষার্থী গোল্ডেন প্লাস পেয়ে থাকে। এস এস সি ফলাফল এতো টাই ভাল বরাবরের মতো ঠাকুরগাঁও জেলার সব স্কুলের মধ্যে বেশ ভাল। গোল্ডেন প্লাস নিয়ে অসংখ্য রাতের বের হয় এই স্কুল থেকে। আলোকিত হোক প্রাণের স্কুল সুন্দর ও মনোমত হোক একশো বছর পূর্তি উৎযাপন এই সবার একান্ত কামনা সবার।
