রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দিরের উদ্যেগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার (১০ জানুয়ারি ২০২০) সকালে মন্দির প্রাঙ্গনে ২০জন শীতার্তকে এই কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ করেন মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দিরের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি রঘুনন্দন সিকদার।
শীতবস্ত্র বিতরণকালে মন্দিরের সাধারণ সম্পাদক পিযুষ কুমার কর, কেন্দ্রীয় মন্দিরের লোকনাথ সংঘের সাধারণ সম্পাদক বিল্পব ভৌমিক, সনৎ কর ও পাইলট বিশ্বাস।
অন্যদিকে দিকে সন্ধ্যায় বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. শেখ মোহাঃ রেজাউল ইসলামের পক্ষ থেকে পূর্ব মৌকুড়ী আদিবাসী পাড়া, ভীমনগর মাঝিপাড়া, সিকদার পাড়া ও আমতলা মাঝিপাড়া শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
