রাজবাড়ীর বালিয়াকান্দিতে অবকাঠামো না থাকায় ছামিয়ানা টাঙ্গিয়ে ও তার নিচে বেঞ্চ সাজিয়ে জেএসসি’র ইংরেজী বিষয়ের পরীক্ষা নিতে দেখা গেছে।
বালিয়াকান্দি জেএসসি পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব ও বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুস সালাম বলেন, পরীক্ষার্থীদের সংখ্যা অনুযায়ী প্রয়োজনীয় অবকাঠামো না থাকার কারণে খোলা আকাশের নিচে ছামিয়ানা টাঙ্গিয়ে সোমবার বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। প্রতিটি উপজেলাতে একটি করে সরকারি ভাবে পরীক্ষা কেন্দ্র নির্মাণ করা হলে এ সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যাবে। আবার সরকারি পাইলট বালিকা বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ করা হলেও এ সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যাবে।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান বলেন, এ পরীক্ষা কেন্দ্রে অবকাঠামো সমস্যা থাকার কারণে খোলা আকাশের নিচে ছামিয়ানা টাঙ্গিয়ে ইংরেজী পরীক্ষা গ্রহণ করা হয়েছে।
