“সকলের জন্য উন্নত স্যানিটেশন নিশ্চিত হোক সুস্থ্য জীবন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর উপলক্ষে র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং ব্রাকের সহযোগিতায় র্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহানের সভাপতিত্বে র্যালীতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী মোঃ ইমরান খান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রঘুনন্দন সিকদার, নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম, ব্রাক ওয়াশ কর্মসূচির সংগঠক শাহানা পারভিন উপস্থিত ছিলেন।
