অনিক সিকদার,বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা; জেলার বালিয়াকান্দিত উপজেলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী মেহেদী হাসান সুজন (৩০) ও টোকন খান (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।

গতকাল সোমবার (০২ মার্চ ২০২০) রাতে সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গাজীপুর জেলার গাছা এলাকা থেকে ও মাদক ব্যবসায়ীকে নারুয়া বাজার থেকে আতক করে পুলিশ।

সাজাপ্রাপ্ত আসামী মেহেদী হাসান সুজন উপজেলার নারুয়া ইউনিয়নের খালিয়া গ্রামের মৃত আবু তালেব মন্ডলের ছেলে ও মাদক ব্যবসায়ী টোকন খান একই ইউনিয়নের মধুপুর গ্রামের মোশারফ খানের ছেলে।

বালিয়াকান্দি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই জাহিদুল ইসলাম, এএসআই সোহেল ও এএসআই আজিজ সঙ্গীয় ফোর্স পৃথক পৃথক অভিযান চালিয়ে যৌতুক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মেহেদী হাসান সুজন খানকে গাজীপুর জেলার গাছা এলাকা থেকে ও মাদক ব্যবসায়ী টোকন খানকে নারুয়া বাজার থেকে গ্রেফতার করে।

এসআই জাহিদুল ইসলাম বাদী হয়ে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করে আজ মঙ্গলবার (০৩ মার্চ ২০২০) সকালে দুই আসামীকে রাজবাড়ী আদালতে সোপর্দ করে বলে জানা পুলিশের এই কর্মকর্তা।

আমাদের বাণী ডট কম/০৩ মার্চ ২০২০/সিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।