অনিক সিকদার, বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা; জেলার বালিয়াকান্দিতে ৪ টি প্রতিষ্ঠানকে জরিমানাকরেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার দুপুরে উপজেলার বহরপুর ইউনিয়নের আড়কান্দি বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে এই ভ্রাম্যমান বাজার অভিযান পরিচালা করা হয়।
এ সময় সাহা ষ্টোরকে ২ হাজার টাকা, সরকার ষ্টোরকে ১ হাজার ৫ শত টাকা, বিপুল ষ্টোরকে ১ হাজার টাকা ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে রাহা ষ্টোরকে ৫ শত টাকা জরিমানা করা হয়।
পণ্যদ্রব্যের মূল্য তালিকা প্রদর্শন ও রমজান মাস উপলক্ষে কোন পণ্যের দাম বৃদ্ধি না করার জন্য নির্দেশনা দেওয়া হয় এবং সামাজিক দূরত্ব বজায় রেখে পন্য বিক্রির পরামর্শ প্রদান করা হয়।
এসময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর সূর্য কুমার প্রামাণিক, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ পনিরুজ্জামান পনির, বালিয়াকান্দি থানা পুলিশ উপস্থিত ছিলেন।
আমাদের বাণী ডট/১৬ মে ২০২০/পিবিএ
