রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার সকালে দিবসটি উপলক্ষে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নে জান্নাতুল মাউয়া গোরস্থানে শহীদ বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদের কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান এবং মুক্তিযোদ্ধারা। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এসময় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ মতিন ফেরদৌস, মুক্তিযোদ্ধা শেখ আজিমুদ্দিন, আঃ মমিন, সিরাজুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃদাঃ) মোঃ রবিউল হক, আমার বাড়ী আমার খামার কর্মকর্তা বিধান দাস, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুছ আলী সরদার সহ মুক্তিযোদ্ধা, বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
