অনিক সিকদার,বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা; জেলার বালিয়াকান্দি উপজেলায় বীমা দিবসে শপথ করি, উন্নরত দেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১ম বারের মত জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।
গতকাল রবিবার (০১ মার্চ ২০২০) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালীটি শরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই সাথানে এসে শেষ হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সায় প্রমূখ বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে বীমা প্রতিনিধি মাহবুবুর রহমান ও আলমগীর হোসেন বক্তব্য রাখেন।
আমাদের বাণী ডট কম/০২ মার্চ ২০২০/সিপিএ
