রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায়  উপজেলা পরিষদের আয়োজনে পাঁচ  দিন ব্যাপী আই সি টি বিষয়ক সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে । আজ রবিবার (০৫ জানুয়ারী ২০২০) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) সহায়তায় প্রশিক্ষণটি শুরু হয়।

প্রশিক্ষণ কর্মশালাটির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ।

উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগমের সভাপতিত্বে প্রশিক্ষণ পূর্বের আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুল হক ও জাইকা প্রতিনিধি মোঃ নুরুলহক প্রমূখ বক্তব্য রাখেন।

উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ জন শিক্ষক ও শিক্ষিকা প্রশিক্ষণে অংশ গ্রহণ করে। আগামী  ৯ জানুয়ারী প্রশিক্ষণটি শেষ হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।