অনিক সিকদার, বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা; জেলার বালিয়াকান্দিতে উপজেলা করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধ ত্রাণ তহবিলে নগদ ১ লক্ষ ৫ হাজার টাকা দিলেন উপজেলার সকল মুক্তিযোদ্ধারা।
গতকাল রবিবার (০৫ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ ও নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলামের হাতে এই নগদ অর্থ তুলেদেন সকল মুক্তিযোদ্ধারা।
এসময় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত যুগ্ন সচিব গোলাম রহমান মিঞা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য এমএ হান্নান মোল্লা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর মতিন ফেরদৌস, মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আজিমুদ্দিন, ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন খান সহ মুক্তিযোদ্ধারা প্রমূখ উপস্থিত ছিলেন।
আমাদের বাণী ডট কম/০৬ এপ্রিল ২০২০/এভিপি
